TRENDS:

WB Yuva Shakti documents: ২০০০ বা ৩০০০ টাকা পেতে কী কী কাগজ লাগবে? অক্টোবর থেকে টাকা দেওয়া শুরু

Share:

পশ্চিমবঙ্গের বেকার যুবসমাজের জন্য বড় সুখবর — রাজ্য সরকারের ঘোষিত যুবশক্তি প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীরা এখন প্রতি মাসে আর্থিক সহায়তা পাবেন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা পাবেন মাসে ২,০০০ টাকা, আর গ্র্যাজুয়েট বেকাররা পাবেন মাসে ৩,০০০ টাকা। টাকা যাবে ডিবিটি (DBT) পদ্ধতিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আর দেওয়া শুরু হবে অক্টোবর ২০২৬ থেকে।

কিন্তু আবেদন শুরু হওয়ার পর দৌড়ঝাঁপের মধ্যে কোনো কাগজ হাতে না থাকলে ঝামেলা অনিবার্য। তাই আজকের লেখায় থাকছে যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য সম্পূর্ণ ডকুমেন্ট লিস্ট, যোগ্যতার শর্ত এবং আবেদন রিজেক্ট না হওয়ার কিছু দরকারি টিপস। শুরুতেই এক নজরে দেখে নিন প্রকল্পের মূল তথ্যগুলো।

এক নজরে যুবশক্তি প্রকল্প

বিষয় বিবরণ
প্রকল্পের নাম যুবশক্তি প্রকল্প (পশ্চিমবঙ্গ)
মাসিক সহায়তা গ্র্যাজুয়েট: ৩,০০০ টাকা; মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাশ: ২,০০০ টাকা
টাকা পাঠানোর পদ্ধতি DBT-র মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে
সহায়তা শুরু অক্টোবর ২০২৬
আবেদনকারীর বয়স ২১ – ৪৫ বছর

 

যুবশক্তি প্রকল্পে আবেদন করার যোগ্যতা

কাগজপত্র গোছানোর আগে নিশ্চিত হয়ে নিন আপনি এই প্রকল্পের নিয়ম মেনে আবেদন করতে পারছেন কি না। শর্তগুলো হল—

  • আবেদনকারীকে বেকার হতে হবে: বর্তমানে সম্পূর্ণ কর্মহীন হতে হবে। সরকারি চাকরি, স্থায়ী বেসরকারি চাকরি বা ভালো আয়ের নিজস্ব ব্যবসা থাকলে আবেদন করা যাবে না।
  • বয়সসীমা ২১ থেকে ৪৫ বছর: এর থেকে কম বা বেশি হলে আবেদন গ্রহণ করা হবে না।
  • পারিবারিক আয়ের সীমা: সমগ্র পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম এবং বাৎসরিক আয় ১২ লক্ষ টাকার কম হতে হবে।
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

উপরের সব শর্ত পূরণ করলে নিচের ডকুমেন্টগুলো আজই গুছিয়ে ফেলুন।

Telegram Channel

50,000+ Students Joined

Join

যুবশক্তি ডকুমেন্ট লিস্ট: মোট ৫টি ভাগে সাজানো তালিকা

সুবিধার জন্য সব কাগজপত্রকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। এক এক করে চেক করে টিক দিয়ে যান।

১. পরিচয়ের প্রমাণপত্র

  • আধার কার্ড — আবেদনকারীর নিজের নামে বৈধ আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
  • ভোটার কার্ড — ২০২৬-এর এসআইআর-এ তালিকাভুক্ত ভোটার হওয়া প্রয়োজন।

২. বয়সের প্রমাণ

  • জন্ম সার্টিফিকেট — অথবা
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড — ২১–৪৫ বছরের বয়স প্রমাণের জন্য যেকোনো একটি লাগবে।

৩. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

  • মাসে ২,০০০ টাকা পেতে হলে: মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট
  • মাসে ৩,০০০ টাকা পেতে হলে: গ্র্যাজুয়েশন (BA / B.Sc / B.Com প্রভৃতি) পাশের মার্কশিট ও মূল ডিগ্রি সার্টিফিকেট

৪. আয় ও ব্যাঙ্কিং সংক্রান্ত নথি

  • বিডিও লেভেলের ইনকাম সার্টিফিকেট — পারিবারিক বাৎসরিক আয়ের প্রমাণ হিসেবে। অনলাইন বা অফলাইন যে কোনো ভাবে বানিয়ে নেওয়া যায়।
  • আধার ও ডিবিটি (DBT) লিঙ্ক করা ব্যাঙ্ক পাসবই — যে অ্যাকাউন্টে টাকা আসবে, সেখানে আধার লিঙ্ক এবং ডিবিটি সক্রিয় থাকতেই হবে।

৫. ভেরিফিকেশন ও যোগাযোগের তথ্য

  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি — তোলা হয়েছে ১ মাসের মধ্যে, অর্থাৎ খুব সাম্প্রতিক।
  • সক্রিয় মোবাইল নম্বর — আধার ও ব্যাঙ্কে যে নম্বর যুক্ত আছে, সেটিই দেওয়া ভালো।
  • চালু ইমেল আইডি
  • এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড / বেকারত্বের কার্ড (ঐচ্ছিক) — চূড়ান্ত বিজ্ঞপ্তিতে এটি লাগবে কি না জানা যাবে, তবে আগে থেকে বানিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ।

আবেদন রিজেক্ট না হওয়ার ৩টি  টিপস

  •  সব কাগজে নামের বানান এক রাখুন: আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, ব্যাঙ্ক পাসবই — সব জায়গায় আপনার নাম, পিতার নাম ও জন্ম তারিখ হুবহু একই থাকতে হবে। একটি বানানও না মিললে আবেদন আটকে যেতে পারে।
  • সব জায়গায় একটিই মোবাইল নম্বর ব্যবহার করুন: পোর্টাল রেজিস্ট্রেশন, আধার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট — তিন জায়গাতেই যদি একই নম্বর থাকে, তাহলে ওটিপি ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় করুন: অন্যান্য সরকারি প্রকল্পের অভিজ্ঞতা বলছে, ডিবিটি চালু না থাকলে যোগ্য প্রার্থীর টাকাও ব্যাঙ্কে ঢোকে না। আজই ব্যাঙ্কে গিয়ে (বা অনলাইনে) ডিবিটি লিঙ্ক করিয়ে নিন।

আবেদন প্রক্রিয়া ও অফিশিয়াল বিজ্ঞপ্তি

আবেদন সম্ভবত অনলাইন পোর্টালের মাধ্যমে নেওয়া হবে, তবে আবেদন শুরুর তারিখ, পোর্টালের লিঙ্ক এবং বেকারত্বের কার্ড লাগবে কি না — এই সব প্রশ্নের চূড়ান্ত উত্তর দেবে সরকারের অফিশিয়াল বিজ্ঞপ্তি। তাই নতুন কোনো আপডেট পেলে দেরি না করে আমাদের ওয়েবসাইটে ফিরে আসুন — এই লেখা প্রকল্পের সর্বশেষ তথ্য অনুযায়ী আপডেট করা হবে।

সতর্কতা: আবেদনের নামে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্টের কাছে টাকা দেওয়ার প্রয়োজন নেই। সরকারি প্রকল্পে আবেদন সম্পূর্ণ বিনামূল্যে।

বিবরণ লিঙ্ক
পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট https://wb.gov.in/
বাংলার যুব শক্তি পোর্টাল (সম্ভাব্য) https://yubasathi.wb.gov.in/
হেল্পলাইন নম্বর Help Desk: 6292248888
Email: yubasathi2026@gmail.com

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্র: যুবশক্তি প্রকল্পে কারা কত টাকা পাবেন? 

উ: গ্র্যাজুয়েট বেকাররা মাসে ৩,০০০ টাকা এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ বেকাররা মাসে ২,০০০ টাকা পাবেন।

প্র: টাকা কখন থেকে দেওয়া শুরু হবে? 

উ: অক্টোবর ২০২৬ থেকে, ডিবিটি পদ্ধতিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

প্র: যুবশক্তি আবেদনে বয়সসীমা কত? 

উ: ২১ থেকে ৪৫ বছর।

প্র: ইনকাম সার্টিফিকেট কোথা থেকে বানাতে হবে? 

উ: বিডিও অফিস থেকে — অনলাইন বা অফলাইন দুই ভাবেই বানানো যায়।

প্র: কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাব?

উ: আধার ও ডিবিটি লিঙ্ক থাকা যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

যুবশক্তি প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য নিঃসন্দেহে সহায়ক এক পদক্ষেপ। কিন্তু সুযোগ পেতে হলে আবেদনের আগে থেকেই ডকুমেন্ট প্রস্তুত রাখা জরুরি। আধার, ভোটার, বার্থ সার্টিফিকেট, শিক্ষা সংক্রান্ত মার্কশিট, ইনকাম সার্টিফিকেট আর ডিবিটি লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট — এই ছ’টি জিনিস আজই সাজিয়ে ফেলুন। লেখাটি কারও উপকারে এলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।

Biplab Mondal

আমি বিপ্লব মণ্ডল। ২০২০ সালে বসিরহাট কলেজ থেকে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজ করছি। গত কয়েক বছর ধরে চাকরি, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন ধরনের কনটেন্ট লেখার সঙ্গে যুক্ত রয়েছি।