জয়েন করুন

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৬ | Sitaram Jindal Scholarship 2026

Published By: Biplab Mondal | Published On:
Share:

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৬: শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় ও উপকারী স্কলারশিপ হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই স্কলারশিপে নির্বাচিত হলে পড়ুয়াদের প্রতি মাসে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা কলেজের পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণি বা কোর্সে ভর্তি হয়েছেন, তারা সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৬-এর জন্য আবেদন করতে পারবেন। প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ স্তরের লক্ষাধিক শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করার অপেক্ষায় থাকেন।

আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাব—এই স্কলারশিপে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি কী, কোন শিক্ষাগত যোগ্যতায় কত নম্বর প্রয়োজন, এবং কোন স্তরে পড়াশোনা করলে প্রতি মাসে কত টাকা আর্থিক সহায়তা পাওয়া যাবে।

সীতারাম জিন্দাল স্কলারশিপ 2026 (Sitaram Jindal Scholarship 2026)

Sitaram Jindal Scholarship 2026
স্কলারশিপের নামসীতারাম জিন্দাল স্কলারশিপ 2024
টাকার পরিমানপ্রতিমাসে ৫০০/- থেকে ২৫০০/- হাজার টাকা
অফিশিয়াল ওয়েবসাইটsitaramjindalfoundation.org

সীতারাম জিন্দাল স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের যোগ্যতা (কোর্স অনুযায়ী):

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী বর্তমানে যে কোর্সে ভর্তি রয়েছেন, তার ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরিকোর্সের ধরনছেলেদের ন্যূনতম নম্বরমেয়েদের ন্যূনতম নম্বরপারিবারিক বার্ষিক আয়বয়সসীমা
Aউচ্চমাধ্যমিক স্তরে অধ্যয়নরতমাধ্যমিকে ≥ ৭০%মাধ্যমিকে ≥ ৬৫%২.৫ লক্ষ টাকার কমসর্বোচ্চ ৩০ বছর
Bসরকারি/বেসরকারি ITI কোর্স≥ ৫০%≥ ৪০%২.৫ লক্ষ টাকার কমসর্বোচ্চ ৩০ বছর
Cগ্র্যাজুয়েশন / পোস্ট-গ্র্যাজুয়েশন≥ ৬৫%≥ ৬০%২.৫ লক্ষ টাকার কমসর্বোচ্চ ৩০ বছর
Dডিপ্লোমা কোর্স≥ ৬০%≥ ৬০%২.৫ লক্ষ টাকার কমসর্বোচ্চ ৩০ বছর
Eইঞ্জিনিয়ারিং / মেডিক্যাল কোর্স≥ ৭০%≥ ৬৫%২.৫ লক্ষ টাকার কমসর্বোচ্চ ৩০ বছর

সিতারাম জিন্ডল স্কলারশিপে টাকার পরিমাণ

ক্যাটাগরিকোর্স / স্তরমাসিক স্কলারশিপের পরিমাণ
AClass 11 & 12 (উচ্চমাধ্যমিক স্তর)₹৫০০
Bসরকারি ITI₹৫০০
বেসরকারি ITI₹৭০০
Cগ্র্যাজুয়েট – সাধারণ বিভাগ (ছাত্রী)₹১০০০
গ্র্যাজুয়েট – সাধারণ বিভাগ (ছাত্র)₹৮০০
গ্র্যাজুয়েট – শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী₹১০০০
গ্র্যাজুয়েট – সাবেক কর্মকর্তার বিধবা/অবিবাহিত কন্যা₹১২০০
পোস্ট গ্র্যাজুয়েট – সাধারণ বিভাগ (ছাত্রী)₹১২০০
পোস্ট গ্র্যাজুয়েট – সাধারণ বিভাগ (ছাত্র)₹১০০০
পোস্ট গ্র্যাজুয়েট – শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী₹১২০০
পোস্ট গ্র্যাজুয়েট – সাবেক কর্মকর্তার বিধবা/অবিবাহিত কন্যা₹১৫০০
Dডিপ্লোমা কোর্স (ছাত্রী)₹১২০০
ডিপ্লোমা কোর্স (ছাত্র)₹১০০০
Eইঞ্জিনিয়ারিং – ছাত্রী₹১৭০০
ইঞ্জিনিয়ারিং – ছাত্র₹১৫০০
মেডিক্যাল – ছাত্রী₹২০০০
মেডিক্যাল – ছাত্র₹১৮০০
ইঞ্জিনিয়ারিং/মেডিক্যাল পোস্ট গ্র্যাজুয়েট – ছাত্রী₹২৫০০
ইঞ্জিনিয়ারিং/মেডিক্যাল পোস্ট গ্র্যাজুয়েট – ছাত্র₹২৩০০

Sitaram Jindal Scholarship 2026 Application Process

যেসব ছাত্রছাত্রী নির্ধারিত কোর্সে উপরে উল্লেখিত ন্যূনতম শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা সীতারাম জিন্দাল স্কলারশিপে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অফলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় ডাকের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Trustee
Sitaram Jindal Foundation
11, Green Avenue,
Behind Sector D-3, Vasant Kunj,
New Delhi – 110070

ফর্ম পাঠানোর আগে সব তথ্য ঠিকভাবে পূরণ হয়েছে কিনা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে কিনা, তা ভালোভাবে যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

SR Jindal Scholarship required Documents

১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীটের কপি।
২) মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমানপত্র।
৩) পারিবারিক আয়ের সার্টিফিকেট।
৪) পাসপোর্ট সাইজের কালার ছবি।
৫) সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র (ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এমবিএ)
৬) শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্র।

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৬ last date

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সীতারাম জিন্দাল স্কলারশিপের Last Date নেই। যেকোনো সময় এই স্কলারশিপের আবেদন করা যায়।

Application Form Download
Official WebsiteClick Hare

Biplab Mondal

Learndisha.com is a trusted companion for aspirants in West Bengal, providing government job updates, exam details, current affairs, along with information on schemes and scholarships. With simple, high-quality study materials offered completely free, it helps you move closer to your goals with confidence.

আরও পড়ুন

টাটা পাঙ্খ স্কলারশিপ ২০২৬: আবেদন করলেই অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার টাকা PNB Housing Finance Scholarship 2026: নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর সবাই আবেদন করতে পারবে LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ 2026 | LIC Golden Jubilee Scholarship 2026 বিকাশ ভবন স্কলারশিপ 2026 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৬ সম্পূর্ণ আবেদন পদ্ধতি নবান্ন স্কলারশিপ 2026 | নবান্ন স্কলারশিপ ২০২৬ সম্পূর্ণ আবেদন পদ্ধতি