জয়েন করুন

LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ 2026 | LIC Golden Jubilee Scholarship 2026

Published By: Biplab Mondal | Published On:
Share:

পশ্চিমবঙ্গের দরিদ্র কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বেসরকারি স্কলারশিপগুলির মধ্যে LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ  স্কলারশিপ। ২০০৬ সালে এল আই সির  ৫০ বছর পূর্তি উপলক্ষে এলআইসি গোল্ডেন জুবিলী ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল, এবং তখন থেকেই প্রতিবছর নিয়মিতভাবে এটি প্রদান করা হচ্ছে। প্রতিবছর দেশের লক্ষ লক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থী, যারা উচ্চশিক্ষায় ভর্তি হয়েছেন। তারা এই স্কলারশিপের সুবিধা পান। সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক বৃত্তি পাওয়া যায় এখানে। তুমিও যদি এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং এই স্কলারশিপে আবেদন করতে চাও, তাহলে দেরি না করে আবেদন করার যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সব গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও  এই প্রতিবেদনে।

LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ 2026

বিষয় বিস্তারিত
স্কলারশিপের নাম LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ
ধরন বেসরকারি
প্রদানকারী সংস্থা LIC Golden Jubilee Foundation
স্কলারশিপের পরিমাণ বছরে সর্বোচ্চ ২০,০০০ টাকা
কারা পাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে উচ্চশিক্ষায় ভর্তি শিক্ষার্থীরা
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের সময়সীমা নিচে বিস্তারিত বলা হয়েছে
অফিসিয়াল ওয়েবসাইট Life Insurance Corporation of India (www.licindia.in)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। নিচে সহজভাবে সবগুলো ক্যাটেগরি বুঝিয়ে দেওয়া হলোঃ

  •  সাধারণ শিক্ষার্থীদের জন্য:
    যারা উচ্চ মাধ্যমিক (১০+২) বা সমতুল্য পরীক্ষায় পাশ করেছে, তাদের কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
  •  বিশেষ স্কলারশিপ (মেয়েদের জন্য):
    কন্যা সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য আলাদা স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এই ক্যাটেগরিতে আবেদন করতে চাইলে দশম শ্রেণী পাশ করার পর ১০+২ প্যাটার্নে উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা কোর্সে ভর্তি থাকতে হবে। এখানেও ন্যূনতম ৬০% নম্বর এবং পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে থাকা বাধ্যতামূলক।
  •  কারিগরি (টেকনিক্যাল) শিক্ষার জন্য:
    যারা দশম শ্রেণী পাশ করার পর আইটিআই বা ভোকেশনাল কোর্সে ভর্তি হয়েছে, তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।

বৃত্তির পরিমাণ

নির্বাচিত প্রার্থীরা কোর্সের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে টাকা পেয়ে থাকেন:

ক্লাস টাকা
মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য
প্রতি বছর ২০,০০০ টাকা (কিস্তিতে প্রদান করা হয়)।
স্নাতক (BA/BSc/BCom) বা ডিপ্লোমা কোর্সের জন্য
প্রতি বছর ১৫,০০০ টাকা।
বিশেষ কন্যা শিশু স্কলারশিপ
প্রতি বছর ১০,০০০ টাকা।

LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ 2026 – প্রয়োজনীয় নথিপত্র 

নথির নাম বিস্তারিত
পাসপোর্ট সাইজ ছবি সাম্প্রতিক তোলা পরিষ্কার ছবি
পরিচয়পত্র আধার কার্ড বা অন্য কোনো বৈধ আইডি প্রুফ
মার্কশিট ও সার্টিফিকেট শেষ পাশ করা পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট
আয় প্রমাণপত্র পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট (ইনকাম সার্টিফিকেট)
ভর্তি রসিদ বর্তমান কোর্সে ভর্তি হওয়ার প্রমাণ
ব্যাংক পাসবই শিক্ষার্থীর নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবই

LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ 2026 – আবেদনের পদ্ধতি

এই স্কলারশিপে আবেদন করার পুরো প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করতে হয়। নিচের ধাপগুলো অনুসরণ করলে সহজেই আবেদন করতে পারবে—

  • প্রথমে Life Insurance Corporation of India-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.licindia.in) এ যান।
  • হোমপেজে গিয়ে ‘Golden Jubilee Foundation’ অপশনে ক্লিক করুন।
  • এরপর ‘Apply Online for Golden Jubilee Scholarship’ অপশনটি নির্বাচন করুন।
  • আবেদন ফর্মটি খুলে গেলে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন।
  • সবশেষে ফর্মটি ভালো করে যাচাই করে সাবমিট করুন।

আবেদনের শেষ তারিখ

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া প্রতি বছর নির্দিষ্ট সময় অনুযায়ী শুরু ও শেষ হয়, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিক করে থাকে। তাই নির্দিষ্ট শেষ তারিখ জানতে নিয়মিত আপডেট রাখা খুবই জরুরি।সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে হলে এলআইসির অফিসিয়াল পোর্টাল চেক করা জরুরি।

Telegram Channel

50,000+ Students Joined

Join
Biplab Mondal

আমি বিপ্লব মণ্ডল। ২০২০ সালে বসিরহাট কলেজ থেকে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজ করছি। গত কয়েক বছর ধরে চাকরি, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন ধরনের কনটেন্ট লেখার সঙ্গে যুক্ত রয়েছি।

আরও পড়ুন

টাটা পাঙ্খ স্কলারশিপ ২০২৬: আবেদন করলেই অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার টাকা PNB Housing Finance Scholarship 2026: নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর সবাই আবেদন করতে পারবে সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৬ | Sitaram Jindal Scholarship 2026 Mahindra Scholarship: মাহিন্দ্রা কোম্পানি দিচ্ছে ₹5,500 টাকা স্কলারশিপ! যোগ্যতা ও অনলাইন আবেদন Aditya Birla Scholarship: ১২,০০০–৬০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ! আবেদন শুরু, যোগ্যতা ও অনলাইন আবেদন বিস্তারিত