জয়েন করুন

ইন্টার্নদের জন্য সুখবর! Rapido দিচ্ছে মাসে ২৫,০০০ টাকার সুযোগ!

Published By: Biplab Mondal | Published On:
Share:

কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে দেশের জনপ্রিয় ক্যাব সার্ভিস প্ল্যাটফর্ম র‍্যাপিডো (Rapido)। সংস্থাটি এবার ২০২৫ সালের জন্য Business Operations Intern নিয়োগের ঘোষণা করেছে। এই Rapido Internship Training 2025–এ প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়ার পাশাপাশি থাকছে আরও বেশ কিছু সুবিধা। সম্পূর্ণ তথ্য জানতে পুরো প্রতিবেদনটি পড়ে নিন।

Rapido: সংস্থা সম্পর্কে তথ্য

বর্তমানে Rapido ভারতের ৯৪টি শহরে পরিষেবা প্রদান করছে। কলকাতা, বেঙ্গালুরু, আহমেদাবাদ, ইন্দোর, হায়দ্রাবাদ, ভোপালসহ একাধিক বড় শহরে র‍্যাপিডোর  ক্যাব ও বাইক সার্ভিস পাওয়া যায়।
তাদের মূল লক্ষ্য—দ্রুত, সাশ্রয়ী ও সহজলভ্য যোগাযোগ ব্যবস্থা তৈরি করা।
অফিস টাইমের যানজট সমস্যা কমিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে তাদের সেবা বিশেষ জনপ্রিয়।
এবার সেই সংস্থাই আয়োজন করেছে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপে যোগ দিতে হলে প্রার্থীদের নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে—

  • ফুল-টাইম অফিসে কাজ করার জন্য রেডি থাকতে হবে
  • ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির মধ্যে ট্রেনিং শুরু করতে হবে
  • ন্যূনতম ৩ মাস কাজ করতে সক্ষম হতে হবে
  • Business Operation বিষয়ে আগ্রহ ও দক্ষতা থাকতে হবে

কাজের দায়িত্ব

এই ট্রেনিংয়ে নির্বাচিত ইন্টার্নদের যে কাজগুলো করতে হবে—

  • মার্কেট রিসার্চ করে ট্রেন্ড, সুযোগ ও প্রয়োজনীয় ইনসাইট বের করা
  • ক্যাপ্টেনদের সঙ্গে যুক্ত থেকে দৈনিক অপারেশন পরিচালনায় সহযোগিতা করা
  • সিটি টিমের সঙ্গে সমন্বয় করে ডেইলি ড্যাশবোর্ড বিশ্লেষণ করা
  • কর্মক্ষমতায় কোথায় ঘাটতি আছে তা খুঁজে বের করে উন্নয়নের পরামর্শ দেওয়া

স্টাইপেন্ড ও অন্যান্য  সুবিধা

ইন্টার্নরা প্রতি মাসে ২০,০০০–২৫,000 টাকা স্টাইপেন্ড পাবেন।
এছাড়াও—

Telegram Channel

50,000+ Students Joined

Join
  • অফিসিয়াল সার্টিফিকেট
  • সুপারিশপত্র (Recommendation Letter)

যা ভবিষ্যতে চাকরির সাক্ষাৎকার বা আবেদন প্রক্রিয়ায় কাজে লাগবে।

ট্রেনিং কোথায় হবে?

এই ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে মুম্বাই-এ। এটি সম্পূর্ণ অফিস-ভিত্তিক (On-Site) ট্রেনিং। সময়সীমা: ৩ মাস।

কীভাবে আবেদন করবেন?

ইন্টার্নশিপে আবেদন করার প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন।

ধাপগুলো—

1. নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে যান

2. প্রথমে রেজিস্ট্রেশন করুন

3. ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন

4. সাবমিট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন

Biplab Mondal

আমি বিপ্লব মণ্ডল, ডিজিটাল নিউজ মিডিয়ায় একজন কন্টেন্ট রাইটার। গত কয়েক বছরে আমি চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক নানা ধরনের লেখালেখি করেছি।

আরও পড়ুন

India Post GDS Recruitment 2026: ২৩,৭৫৭+ পদে নিয়োগ, দেখুন সব তথ্য ইন্ডিয়ান আর্মিতে উচ্চমাধ্যমিক পাসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি জেনে নিন! WBSSC Group C and D 2025: বদলে গেল সিলেবাস! লেটেস্ট প্যাটার্ন ও PDF এক নজরে CTET 2026 Apply Online শুরু! শিক্ষক হওয়ার যোগ্যতা কী? আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন UPSC NDA 2026: আর্মি, নেভি ও এয়ারফোর্সে অফিসার হওয়ার সুযোগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি