TRENDS:

২৫ হাজারের বেশি শূন্যপদ! মাধ্যমিক পাশেই SSC GD কনস্টেবল নিয়োগ শুরু

Share:

চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য আসছে বাম্পার সুযোগ। স্টাফ সিলেকশন কমিশন (SSC) আবারও বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে GD কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের SSC GD Constable Recruitment 2025-এ একেবারে ২৫,৪৮৭টি শূন্যপদে নিয়োগ হবে। সবচেয়ে বড় খবর—মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে, আর রয়েছে আকর্ষণীয় বেতনের সুযোগ। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। বিস্তারিত নিচে দেওয়া হলো—

এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ ২০২৫

এই নিয়োগের মাধ্যমে নিম্নলিখিত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীগুলিতে প্রার্থী নিয়োগ করা হবে—

  • BSF
  • CISF
  • CRPF
  • SSB
  • ITBP
  • Assam Rifles
  • Secretariat Security Force (SSF)

মোট শূন্যপদ: ২৫,৪৮৭

  • পুরুষ প্রার্থী: ২৩,৪৬৭
  • মহিলা প্রার্থী: ২,০২০

শিক্ষাগত যোগ্যতা  কী

এই পদে আবেদন করতে হলে—

  • যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (Class 10) পাশ করতে হবে।
  • অতিরিক্ত কোনো ডিগ্রি বা অভিজ্ঞতা প্রয়োজন নেই।

বয়সসীমা কত

  • বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে
  • সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়—

o SC/ST: ৫ বছর

o OBC: ৩ বছর

বেতন কাঠামো

এই পদের বেতন দেওয়া হবে Level-3 Pay Scale অনুযায়ী—

  • ₹২১,৭০০ থেকে ₹৬৯,১০০ পর্যন্ত
    (অন্যান্য ভাতা আলাদা)

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের নির্বাচন হবে ৩টি ধাপে—

1. কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)

2. ইন্টারভিউ / শারীরিক পরীক্ষা (বাহিনীর ওপর নির্ভরশীল)

3. ডকুমেন্ট ভেরিফিকেশন

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সব তথ্য বিস্তারিতভাবে দেওয়া আছে।

কীভাবে আবেদন করবেন?

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

1. SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান

2. GD Constable Recruitment 2025 বিজ্ঞপ্তি সিলেক্ট করুন

3. নতুন হলে প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন

4. আবেদন ফর্ম পূরণ করুন

5. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন

6. SC/ST ছাড়া অন্য প্রার্থীদের ₹100 আবেদন ফি জমা দিতে হবে

7. আবেদন সাবমিট করে রসিদ ডাউনলোড করুন

উল্লেখ করার বিষয়, এখানে আবেদন শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে, আবেদন চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ জানুয়ারি, ২০২৬। তাই অবশ্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

Biplab Mondal

Learndisha.com is a trusted companion for aspirants in West Bengal, providing government job updates, exam details, current affairs, along with information on schemes and scholarships. With simple, high-quality study materials offered completely free, it helps you move closer to your goals with confidence.

More Updates