নবান্ন স্কলারশিপ 2026 পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়তা প্রকল্প, যা অনেকের কাছে উত্তরকন্যা স্কলারশিপ নামেও পরিচিত। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তা করা।
যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা কলেজের পরীক্ষা পাশ করে পরবর্তী শ্রেণিতে ভর্তি হয়েছেন, তারা নবান্ন স্কলারশিপ ২০২৬-এর জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই স্কলারশিপে আবেদন করলে যোগ্য শিক্ষার্থীদের প্রতি বছর সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব Nabanna Scholarship 2026-এর আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যাতে আবেদনকারীরা সহজেই সঠিকভাবে আবেদন করতে পারেন।
নবান্ন স্কলারশিপ 2026 (Nabanna Scholarship 2026)
| স্কলারশিপের নাম | নবান্ন স্কলারশিপ 2024 বা উত্তরকন্যা স্কলারশিপ |
| প্রদানকারী দপ্তর | পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল |
| টাকার পরিমান | ১০,০০০/- |
| হেল্পলাইন নম্বর | (০৩৩)২২১৪ ১৯০২ বা (০৩৩)২২৫৩ ৫২৭৮ |
| আবেদন পদ্ধতি | অফলাইন |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.wbcmo.gov.in |
উত্তরকন্যা স্কলারশিপ ২০২৬ (Uttarkanya Scholarship 2026)
আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে তুলে ধরব নবান্ন স্কলারশিপ ২০২৬-এর সম্পূর্ণ আবেদন পদ্ধতি। অনেকের মনে এই স্কলারশিপ নিয়ে বিভ্রান্তি থাকলেও জানিয়ে রাখা ভালো, নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ আসলে একই সরকারি প্রকল্প—শুধু নামের পার্থক্য রয়েছে। সাধারণত দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপকে নবান্ন স্কলারশিপ নামে চেনে, আর উত্তরবঙ্গের পড়ুয়ারা এটিকে উত্তরকন্যা স্কলারশিপ হিসেবে জানে। তবে নাম যাই হোক, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা এবং সুযোগ–সুবিধা সব ক্ষেত্রেই এই স্কলারশিপ এক ও অভিন্ন।
নবান্ন স্কলারশিপ 2026 আবেদনের যোগ্যতা
1. নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করার জন্য কোর্সভেদে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়। যারা মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬৫% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছেন, অথবা উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৬০% নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছেন, কিংবা কলেজ স্তরে অন্তত ৫৫% নম্বর পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
2. নবান্ন স্কলারশিপ ২০২৫-এর ক্ষেত্রে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬০,০০০ টাকার কম হতে হবে।
3. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
4. যারা বর্তমানে বিকাশ ভবন স্কলারশিপ (Swami Vivekananda Merit-cum-Means Scholarship) অথবা অন্য কোনো সরকারি স্কলারশিপের সুবিধা পাচ্ছেন কিংবা এর জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন, তারা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
নবান্ন স্কলারশিপ 2026 কত টাকা (Nabanna Scholarship Ammount)
নবান্ন স্কলারশিপ -এ আবেদন করলে প্রতিবছর 10,000/- টাকা পাওয়া যাবে। তবে বিভিন্ন কোর্সের সময়সীমা ও কোর্সের খরচ অনুযায়ী টাকার পরিমান বাড়তে পারে।
নবান্ন স্কলারশিপ কি কি ডকুমেন্টস লাগবে (Nabanna Scholarship Documents)
নবান্ন স্কলারশিপ ২০২৬ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৬-এ আবেদন করার জন্য মোট ৬- ৭ টি ডকুমেন্টস লাগবে। সেগুলি হল-
১) নবান্ন স্কলারশিপ আবেদনপত্র (link given below)
২) Self Declaration Copy (link given below)
৩) এলাকার MLA Recommendation Certificate (link given below)
৪) শেষ পরীক্ষার মার্কশীট।
৫) বর্তমান কোর্সে ভর্তির রশিদ।
৬) সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৭) এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড (প্রযোজ্য হলে)
নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি
নবান্ন স্কলারশিপ এবং উত্তরকন্যা স্কলারশিপ—এই দুটি প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ একই। এই স্কলারশিপে আবেদন করতে হয় অফলাইন পদ্ধতিতে।
1. প্রথমে নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদন ফর্ম ডাউনলোড করে A4 সাইজের কাগজে প্রিন্ট নিতে হবে।
2. প্রিন্ট করা আবেদনপত্রটি সঠিক ও স্পষ্টভাবে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট জায়গায় আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে।
3. আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সেল্ফ ডিক্লারেশন ফর্ম (স্ব-ঘোষণাপত্র) আলাদা করে পূরণ করতে হবে।
4. আবেদনকারীর এলাকার MLA-এর সুপারিশপত্র (Recommendation Certificate) সংগ্রহ করতে হবে।
5. পরিবারের বার্ষিক আয়ের প্রমাণ হিসেবে যেকোনো গ্রুপ-এ গ্যাজেটেড অফিসারের দ্বারা ইস্যু করা আয় শংসাপত্র জমা দিতে হবে।
উল্লেখ্য, উপরে উল্লেখিত সমস্ত নথিপত্র গ্রুপ-এ গ্যাজেটেড অফিসারের দ্বারা অ্যাটেস্টেড করাতে হবে। অ্যাটেস্টেড কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে নির্ধারিত অফিসে সরাসরি গিয়ে জমা দিতে হবে। এই আবেদন শুধুমাত্র আবেদনকারী নিজে অথবা তাঁর অভিভাবক জমা দিতে পারবেন—অনলাইনে বা অন্য কারও মাধ্যমে আবেদন গ্রহণ করা হয় না।
নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102
উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা
উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা টি হলো- UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015
নবান্ন স্কলারশিপ ফর্ম 2026 (Nabanna Scholarship 2026 form download)
নীচে দেওয়া লিংকে ক্লিক করে নবান্ন স্কলারশিপ 2026 বা উত্তরকন্যা স্কলারশিপ 2026 -এ আবেদন করার ফর্ম ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্রটির সঙ্গে Self Declaration Copy এবং MLA Recommendation Copy সংযুক্ত করা রয়েছে।
নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর (Nabanna Scholarship Helpline Number)
প্রতিবছর পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী নবান্ন স্কলারশিপে আবেদন করে থাকেন। আবেদন প্রক্রিয়ার সময় যাতে শিক্ষার্থীরা কোনো সমস্যায় না পড়েন, সেই জন্য সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু রাখা হয়েছে। স্কলারশিপ সংক্রান্ত যেকোনো প্রশ্ন, জটিলতা বা সমস্যার ক্ষেত্রে সরাসরি নবান্ন স্কলারশিপের হেল্পলাইনে যোগাযোগ করা যেতে পারে।
📞 নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর:
(033) 2214 1902
(033) 2253 5278
এছাড়াও, নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারীকে একটি রিসিভড কপি (Received Copy) প্রদান করা হয়। এই কপিটি খুব যত্ন করে সংরক্ষণ করা প্রয়োজন, কারণ ভবিষ্যতে আবেদনের স্ট্যাটাস বা স্কলারশিপের অগ্রগতি জানতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নবান্ন স্কলারশিপ ২০২৬ form download
| Nabanna Scholarship Application form | Download Now |
| Official Website | Click Here |























