LearnDisha – Online Courses, Skill Development & Career Learning

বিকাশ ভবন স্কলারশিপ 2026 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৬ সম্পূর্ণ আবেদন পদ্ধতি

বিকাশ ভবন স্কলারশিপ 2026

বিকাশ ভবন স্কলারশিপ 2026: পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো বিকাশ ভবন স্কলারশিপ, যা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ নামেও পরিচিত। এই স্কলারশিপ মূলত রাজ্যের দরিদ্র কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচে সহায়তা করার জন্য চালু করা হয়েছে।

আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাব বিকাশ ভবন স্কলারশিপ ২০২৫-এর সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য।

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা কলেজের পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ভর্তি হয়েছেন, তারা বিকাশ ভবন স্কলারশিপ ২০২৫ বা মেরিট কাম মিনস স্কলারশিপ ২০২৫-এর জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও কোর্স অনুযায়ী এই স্কলারশিপে মাসিক ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।

আপনি যদি এই স্কলারশিপে আবেদন করতে আগ্রহী হন, তাহলে বিকাশ ভবন স্কলারশিপের বিস্তারিত আবেদন পদ্ধতি ও নিয়ম অবশ্যই জেনে নিন।

বিকাশ ভবন স্কলারশিপ 2026 (Bikash Bhavan Scholarship 2026)

বিকাশ ভবন স্কলারশিপ 2026
স্কলারশিপের নামবিকাশ ভবন স্কলারশিপ 2024 বা মেরিট কাম মিনস স্কলারশিপ
প্রদানকারী দপ্তরপশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর
টাকার পরিমানপ্রতিমাসে ১০০০- ৫০০০ টাকা পর্যন্ত
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন শুরুজুন/ জুলাই
আবেদন শেষ
অফিশিয়াল ওয়েবসাইটsvmcm.wbhed.gov.in
হেল্পলাইন নম্বর১৮০০১০২৮০১৪

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2026 (SVMCM Scholarship 2026)

বিকাশ ভবন স্কলারশিপ মূলত স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ নামে পরিচিত, যার ইংরেজি নাম Swami Vivekananda Merit Cum Means Scholarship (SVMCM)। এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম জনপ্রিয় শিক্ষাবৃত্তি প্রকল্প।

আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাব—বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে, আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া কী, কোন কোন নথিপত্র প্রয়োজন হবে, এই স্কলারশিপে কত টাকা আর্থিক সহায়তা পাওয়া যায় এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

অর্থাৎ, বিকাশ ভবন স্কলারশিপ ২০২৫ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় সহজ ভাষায় তুলে ধরা হবে, যাতে আবেদন করতে গিয়ে কোনো অসুবিধায় পড়তে না হয়।

বিকাশ ভবন স্কলারশিপ 2026 আবেদনের যোগ্যতা

বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি অবশ্যই থাকতে হবে।

১) এই স্কলারশিপ -এ আবেদন করার সময় ছাত্র-ছাত্রীদের মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটি হল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরে কত শতাংশ নম্বর থাকতে হবে। তাই প্রথমেই শিক্ষাগত যোগ্যতার নম্বর নিয়ে আলোচনা করা হলো।

বিকাশ ভবন স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা
যে কোর্সে ভর্তি হয়েছেনসর্বনিম্ন নম্বর
উচ্চ মাধ্যমিক স্তরমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর
স্নাতক স্তর (অনার্স/ নার্সিং/ প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা)উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর
স্নাতকোত্তর স্তর (পোস্ট গ্র্যাজুয়েশন)গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর
পলিটেকনিকমাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর

যেসব ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট কোর্স গুলিতে অন্তত উপরে উল্লিখিত শতাংশ নিয়ে পাশ করেছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারবেন।

২) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ (২.৫ লক্ষ) টাকার কম হতে হবে।
৪) যেসব ছাত্র ছাত্রীরা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ বা অন্য যেকোন সরকারি স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা যেকোনো সরকারি স্কলারশিপ -এর সুবিধা ভোগ করছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারবেন না।

বিকাশ ভবন স্কলারশিপ কত টাকা পাওয়া যাবে

শুধু বিকাশ ভবন স্কলারশিপ নয়, যেকোনো স্কলারশিপে আবেদন করার আগে ছাত্র-ছাত্রীদের মনে সাধারণত একটি প্রশ্নই প্রথমে আসে—
“স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ঠিক কত টাকা পাওয়া যায়?”

আসলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপে প্রাপ্ত আর্থিক সহায়তার পরিমাণ শিক্ষাগত যোগ্যতা ও কোর্সের ওপর নির্ভর করে। কোন স্তরের পড়াশোনার জন্য কত টাকা দেওয়া হয়, সে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলো—

উচ্চমাধ্যমিক স্তরপ্রতিমাসে ১০০০ টাকা
স্নাতক স্তরপ্রতিমাসে ১০০০- ৫০০০ টাকা পর্যন্ত
স্নাতকোত্তর স্তরপ্রতিমাসে ২০০০- ৫০০০ টাকা পর্যন্ত
পলিটেকনিকপ্রতিমাসে ১৫০০ টাকা

বিকাশ ভবন স্কলারশিপ 2025 আবেদন পদ্ধতি

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপের আবেদন সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে করা যায়। আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইট **www.svmcm.wb.gov.in**–এ যেতে হবে।

১: অনলাইন রেজিস্ট্রেশন
প্রথমে প্রত্যেক আবেদনকারীকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় যে কোর্সে বর্তমানে পড়াশোনা করছেন, তার ভিত্তিতে সঠিক ‘Directorate’ নির্বাচন করা অত্যন্ত জরুরি। কোন কোর্সের জন্য কোন Directorate প্রযোজ্য, তা নিচে উল্লেখ করা হলো—

  • উচ্চমাধ্যমিক স্তর: Directorate of School Education (DSE)
  • স্নাতক ও স্নাতকোত্তর স্তর: Directorate of Public Instruction (DPI)
  • মেডিকেল কোর্স: Directorate of Medical Education (DME)
  • পলিটেকনিক কোর্স: Directorate of Technical Education and Training (DTE&T)
  • ইঞ্জিনিয়ারিং কোর্স: Directorate of Technical Education (DTE)

২: প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন
সঠিক Directorate নির্বাচন করার পর আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ই-মেল আইডি সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সফলভাবে শেষ হলে স্ক্রিনে একটি Application ID দেখা যাবে। এই আইডিটি ভবিষ্যতে স্কলারশিপের আবেদন স্ট্যাটাস জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এটি সংরক্ষণ করে রাখতে হবে।

৩: লগইন করে আবেদন জমা
এরপর Application ID ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে সম্পূর্ণ আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় সব তথ্য খুব ভালোভাবে মিলিয়ে নেওয়া জরুরি। কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে ভবিষ্যতে স্কলারশিপের টাকা পেতে সমস্যা হতে পারে।

বিকাশ ভবন স্কলারশিপের প্রয়োজনীয় ডকুমেন্টস

বিকাশ ভবন স্কলারশিপ / স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে অনলাইন আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

বিকাশ ভবন স্কলারশিপ (স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ)-এর অনলাইন আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথি আপলোড করা বাধ্যতামূলক। আবেদনকারীদের সুবিধার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলির তালিকা নিচে দেওয়া হলো—

1. জন্মতারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড
2. সর্বশেষ পরীক্ষার মার্কশিট (মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / স্নাতক বা সংশ্লিষ্ট কোর্স)
3. সর্বশেষ পরীক্ষার এডমিট কার্ড
4. পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র
5. পরিচয়পত্র হিসেবে আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড (যেকোনো একটি)
6. ব্যাংক পাসবুকের কপি
7. বর্তমান বা নতুন কোর্সে ভর্তির রশিদ বা অ্যাডমিশন প্রুফ

উল্লেখ্য, উপরের সমস্ত নথি স্ক্যান করে PDF ফরম্যাটে আপলোড করতে হবে। প্রতিটি ডকুমেন্টের ফাইল সাইজ ১ এমবি-র বেশি হওয়া চলবে না, তাই আপলোডের আগে ফাইল সাইজ ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর

প্রতিবছর পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ছাত্র ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করে থাকেন। আবেদন করার সময় যে কোন অসুবিধা দূর করতে বিকাশ ভবনের একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। অনলাইন আবেদন সংক্রান্ত যেকোন প্রশ্ন থাকলে এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর- ১৮০০১০২৮০১৪, বিকাশ ভবন স্কলারশিপ ইমেল আইডি- helpdesk.svmcmwb@gov.in

বিকাশ ভবন স্কলারশিপ 2026 Last date

বিকাশ ভবন স্কলারশিপ 2024 -এর আবেদন শুরু হয়েছে ১২ জুলাই, ২০২৪ তারিখ থেকে। তবে বিকাশ ভবন স্কলারশিপ ২০২৪ -এর Last Date কবে তা এখনও জানানো হয়নি। আশা করা যায় প্রতি বছরের মত অন্তত ৩- ৪ মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

বিকাশ ভবন স্কলারশিপ 2026 Apply Link

Official Notice: Download Now
Apply Now:Click Here

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এবং যুক্ত হন -