TRENDS:

PNB Housing Finance Scholarship 2026: নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর সবাই আবেদন করতে পারবে

Share:

দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে এবার আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল দেশের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান PNB হাউজিং ফাইন্যান্সPNB Housing Finance Scholarship প্রোগ্রামের মাধ্যমে নবম শ্রেণি থেকে শুরু করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর (Post-Graduation) স্তরের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ সুযোগ। যোগ্য পড়ুয়ারা এই স্কলারশিপের মাধ্যমে বছরে ৪০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। ভাবছেন কীভাবে আবেদন করবেন? কত নম্বর থাকলে এই স্কলারশিপ পাওয়া যাবে? আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি থেকে শুরু করে যোগ্যতার সমস্ত খুঁটিনাটি।

PNB Housing Finance Scholarship 2026

বিষয় বিস্তারিত
স্কলারশিপের নাম PNB Housing Finance Scholarship 2026
স্কলারশিপের ধরণ বেসরকারি
প্রদানকারী সংস্থা PNB Housing Finance
টাকার পরিমাণ ১০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু / শেষ আবেদন চলছে
অফিসিয়াল ওয়েবসাইট Vidyasaarathi Portal, Buddy4Study
হেল্পলাইন নম্বর (022) 4090 4484

স্কলারশিপের জন্য শিক্ষাগত যোগ্যতা

এই স্কলারশিপের জন্য কোন আবেদনকারীকে কত নম্বর পেতে হবে তা নীচে উল্লেখ করা হল-

শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত শতাংশ 
মাধ্যমিক ৬০ শতাংশ
উচ্চ মাধ্যমিক ৬০ শতাংশ
ডিপ্লোমা স্তরে ৬০ শতাংশ
আন্ডার গ্র্যাজুয়েট (UG) ৫০ শতাংশ
পোস্ট গ্র্যাজুয়েট (PG) ৫০ শতাংশ

PNB Housing Finance Scholarship 2026 – অন্যান্য যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করতে গেলে কিছু অতিরিক্ত শর্তও মানতে হবে। সহজভাবে নিচে দেওয়া হলো—

  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
  • শিক্ষার্থীকে অবশ্যই ভারতের যেকোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর নিজের নামে একটি সক্রিয় (active) ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

বৃত্তির পরিমাণ

শিক্ষার স্তর বার্ষিক বৃত্তির পরিমাণ
নবম ও দশম শ্রেণী ১০,০০০ টাকা
একাদশ-দ্বাদশ ও ITI ১২,৫০০ টাকা
ডিপ্লোমা কোর্স ২৫,০০০ টাকা
আন্ডার গ্র্যাজুয়েট (UG) ৩০,০০০ টাকা
পোস্ট গ্র্যাজুয়েট (PG) ৪০,০০০ টাকা

প্রয়োজনীয় ডকুমেন্ট

আবেদন করার সময় নিচের ডকুমেন্টগুলো আগে থেকেই স্ক্যান করে প্রস্তুত রাখলে ফর্ম ফিল-আপ অনেক সহজ হবে—

  • নিজের সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড ইত্যাদি)
  • জন্ম সনদ (Birth Certificate)
  • পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট
  • শেষ পাশ করা পরীক্ষার মার্কশিট
  • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (আধার কার্ড / ভোটার কার্ড)
  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি

PNB Housing Finance Scholarship 2026 – আবেদন করার পদ্ধতি

এই স্কলারশিপে আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করলে সহজেই আবেদন করতে পারবে—

  • প্রথমে Vidyasaarathi Portal অথবা Buddy4Study-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • নতুন ইউজার হলে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে Registration  সম্পন্ন করুন।
  • এরপর লগ-ইন করে স্কলারশিপ সেকশনে গিয়ে “PNB Housing Finance Scholarship” অপশনটি সিলেক্ট করুন।
  • আবেদন ফর্মটি খুললে সমস্ত তথ্য মনোযোগ সহকারে পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন।
  • সব তথ্য ভালোভাবে যাচাই করে শেষে আবেদনপত্রটি Submit করুন।

PNB Housing Finance Scholarship 2026 – আবেদনের শেষ তারিখ

এই স্কলারশিপের জন্য এবছর আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সাধারণত নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা পড়লেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। তাই দেরি না করে দ্রুত আবেদন করাই সবচেয়ে ভালো।

স্কলারশিপের হেল্পলাইন

  • ফোন নম্বর: (022) 4090 4484
  • ইমেইল: vidyasaarathi@proteantech.in
  • সময়: সোমবার থেকে শুক্রবার (সকাল ৯:৩০ – সন্ধ্যা ৬:০০ পর্যন্ত)
  •  কোনো সমস্যা হলে নির্দ্বিধায় হেল্পলাইনে যোগাযোগ করতে পারো।

Biplab Mondal

Learndisha.com is a trusted companion for aspirants in West Bengal, providing government job updates, exam details, current affairs, along with information on schemes and scholarships. With simple, high-quality study materials offered completely free, it helps you move closer to your goals with confidence.