TRENDS:

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

Share:

যাঁরা ব্যাংকিং সেক্টরে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য দারুণ সুখবর। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) নিয়ে এসেছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM) পদে নিয়োগের এক দুর্দান্ত সুযোগ। সম্প্রতি এই সংক্রান্ত একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। নিচে নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে দেওয়া হলো:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

বিষয় বিস্তারিত বিবরণ
নিয়োগকারী সংস্থা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)
পদের নাম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (AGM)
আবেদনের মাধ্যম সম্পূর্ণ অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট www.centralbank.bank.in

 

এজিএম – রিস্ক ম্যানেজমেন্ট (AGM – Risk Management):

এজিএম – ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস (AGM – Finance & Accounts):

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) পাস এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) হিসেবে ICAI-এর অধীনে নথিভুক্ত হতে হবে।

  • অভিজ্ঞতা: ২০০০-এর বেশি শাখা বিশিষ্ট বাণিজ্যিক ব্যাংকে ১০ বছরের অভিজ্ঞতা। এর মধ্যে ৭ বছর হেড অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে করপোরেট ট্যাক্সেশন, জিএসটি, ব্যালেন্স শিট বা আইএফআরএস (IFRS) হ্যান্ডেল করার অভিজ্ঞতা প্রয়োজন।

 এজিএম – ক্রেডিট অফিসার (AGM – Credit Officer):

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে CA, CFA, CMA বা ফিন্যান্স/ব্যাংকিং-এ ২ বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে।

  • অভিজ্ঞতা: অন্তত ১০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ৭ বছর করপোরেট ক্রেডিট বা প্রজেক্ট ফিন্যান্সে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যিক।

অন্যান্য বাধ্যতামূলক যোগ্যতা:

আবেদনকারীদের Credit Information Company (CIC) স্কোর ন্যূনতম ৬৫০ হতে হবে। কোনো ধরনের আর্থিক খেলাপি বা ঋণের দায়ে অভিযুক্ত থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

বয়সসীমা ও বেতন কাঠামো:

  • বয়সসীমা: ৩১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম ৩৩ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে (SC/ST – ৫ বছর, OBC – ৩ বছর, PwBD – ১০ বছর)।

  • বেতন: নির্বাচিত প্রার্থীরা বেসিক পে হিসেবে ১২০,৯৪০ টাকা থেকে ১৩৫,০২০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এর পাশাপাশি ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও মিলবে।

আবেদন ফি:

  • SC/ST/PwBD এবং মহিলা প্রার্থী: ১৭৫ টাকা।

  • সাধারণ ও অন্যান্য প্রার্থী: ৮৫০ টাকা।

বাছাই ও নিয়োগ পদ্ধতি:

যোগ্য প্রার্থী বাছাই করা হবে দুটি মূল পর্যায়ের মাধ্যমে:

  • অনলাইন পরীক্ষা (১০০ নম্বর): ৭০ নম্বর থাকবে প্রার্থীর স্নাতক বা নিজস্ব বিষয়ের ওপর এবং ৩০ নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ও ব্যাংকিং ফিল্ড থেকে। সমস্ত প্রশ্ন হবে MCQ টাইপ এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। পাস করার জন্য সাধারণ ক্যাটেগরির প্রার্থীদের ৫০% এবং সংরক্ষিতদের ৪৫% নম্বর পেতে হবে।
  • ইন্টারভিউ (১০০ নম্বর): অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
  • চূড়ান্ত মেধা তালিকা: অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৭০:৩০ অনুপাতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।

কীভাবে আবেদন করবেন?

  • আগ্রহী প্রার্থীদের সরাসরি আইবিপিএস (IBPS) পোর্টালে (https://ibpsreg.ibps.in/cbiagmapr26/) গিয়ে ‘Click Here for New Registration’-এ ক্লিক করতে হবে।
  • প্রাথমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রাপ্ত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস (যেমন- ছবি, সিগনেচার, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ বা লেফট থাম্ব ইমপ্রেশন, হাতে লেখা ডিক্লারেশন) স্ক্যান করে আপলোড করতে হবে।
  • নির্দিষ্ট আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (একনজরে):

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ৩০ এপ্রিল ২০২৬

  • আবেদনের শেষ তারিখ: ১৭ মে ২০২৬

  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ: জুন ২০২৬

  • ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ: জুন ২০২৬

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Biplab Mondal

Learndisha.com is a trusted companion for aspirants in West Bengal, providing government job updates, exam details, current affairs, along with information on schemes and scholarships. With simple, high-quality study materials offered completely free, it helps you move closer to your goals with confidence.

More Updates